পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে : আফরোজা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের অবস্থা বেহাল। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিল লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করাই এদের মূল উদ্দেশ্য ছিল।

শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও মো. মাইনুল ইসলাম প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, অত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখ-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মতো সবসময় আপনাদের পাশে থাকবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে : আফরোজা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের অবস্থা বেহাল। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিল লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করাই এদের মূল উদ্দেশ্য ছিল।

শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও মো. মাইনুল ইসলাম প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, অত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখ-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মতো সবসময় আপনাদের পাশে থাকবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com