আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে : আব্বাসী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।

শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচংয়ের সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। মাহফিল শেষে ২০ গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক একেএম লুৎফুর রহমান রিপন।

ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছিল। সেখানে তিনি সংযোজন করেছিলেন—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। তিনি একটি ভালো কাজ করেছিলেন, তার জন্য দোয়া করি। এই কারণে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

তিনি আরো বলেন, আমি কেন গণভোট চাই না? এখন যে সনদ হইছে—স্বাক্ষরের আগে এক অবস্থা, স্বাক্ষরের পরে আরেক অবস্থা। এই সনদ যদি গণভোটে পাস হয়, তাহলে জিয়াউর রহমানের সংযোজন করা সংবিধানের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস থাকবে না। তাহলে এই গণভোট কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে : আব্বাসী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।

শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচংয়ের সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। মাহফিল শেষে ২০ গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক একেএম লুৎফুর রহমান রিপন।

ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছিল। সেখানে তিনি সংযোজন করেছিলেন—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। তিনি একটি ভালো কাজ করেছিলেন, তার জন্য দোয়া করি। এই কারণে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

তিনি আরো বলেন, আমি কেন গণভোট চাই না? এখন যে সনদ হইছে—স্বাক্ষরের আগে এক অবস্থা, স্বাক্ষরের পরে আরেক অবস্থা। এই সনদ যদি গণভোটে পাস হয়, তাহলে জিয়াউর রহমানের সংযোজন করা সংবিধানের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস থাকবে না। তাহলে এই গণভোট কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com