খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনীতিতে ব্যবসা ও দুর্নীতির চর্চা একটি অশুভ ঐতিহ্যে পরিণত হয়েছে। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। তাই গরিবের অধিকার, সমতা, ন্যায় এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে চান তাঁরা।

তিনি বলেন, খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাঁর দোসরদেরও এ দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণ-সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, হাসপাতাল ব্যবস্থাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। চিকিৎসা খাতে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। জুলাই বিপ্লব তরুণদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে- এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার সময় এসেছে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই নিজেদের ক্ষমতাসীন ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, যদি কেউ ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনি কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চায়, তবে জনগণ তাকে কঠোর জবাব দেবে। কেন্দ্র পাহারা দিতে হবে এটা এখন সময়ের দাবি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় তাঁদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল। হামলার শিকার হওয়ার পরও সহায়তা দিয়েছেন ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফরিদ ভাইকে প্রয়োজন বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের এবং যশোর-১ আসনের প্রার্থী আজিজুর রহমান ও জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিমের দায়িত্বশীল মো. ইসমাইল হোসেন।

এতে সভাপতিত্ব করেন- ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনীতিতে ব্যবসা ও দুর্নীতির চর্চা একটি অশুভ ঐতিহ্যে পরিণত হয়েছে। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। তাই গরিবের অধিকার, সমতা, ন্যায় এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে চান তাঁরা।

তিনি বলেন, খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাঁর দোসরদেরও এ দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণ-সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, হাসপাতাল ব্যবস্থাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। চিকিৎসা খাতে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। জুলাই বিপ্লব তরুণদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে- এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার সময় এসেছে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই নিজেদের ক্ষমতাসীন ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, যদি কেউ ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনি কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চায়, তবে জনগণ তাকে কঠোর জবাব দেবে। কেন্দ্র পাহারা দিতে হবে এটা এখন সময়ের দাবি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় তাঁদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল। হামলার শিকার হওয়ার পরও সহায়তা দিয়েছেন ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফরিদ ভাইকে প্রয়োজন বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের এবং যশোর-১ আসনের প্রার্থী আজিজুর রহমান ও জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিমের দায়িত্বশীল মো. ইসমাইল হোসেন।

এতে সভাপতিত্ব করেন- ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com