গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ  ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই ব্যবসায়ীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে গরু কিনতে পিকআপযোগে টেকেরহাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে আগে থেকে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ি থামিয়ে দেয়। পরিস্থিতি বোঝার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা চারজন ডাকাত এলোপাথারি কুপিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর আহত করে এবং তাদের সঙ্গে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহতরা হলেন রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭)।

আহত রাজন মোল্লা বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রাইভেটকারটি নষ্ট হয়েছে। কাছে যেতেই চার ডাকাত হামলা করে টাকা লুট করে পালিয়ে যায়।’

শিবচর থানার ওসি রকিবুল হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

» দক্ষতা বৃদ্ধি, বাজার সৃষ্টি: নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

» আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

» জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

» মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত

» চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

» আগামীকাল লক্ষ্মীপূজা

» গাজীপুরের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

» মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

» কারিনার প্রশংসা পেয়ে নজর লাগার ভয় পেলেন সাইফ!

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ  ভোর ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই ব্যবসায়ীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে গরু কিনতে পিকআপযোগে টেকেরহাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে আগে থেকে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ি থামিয়ে দেয়। পরিস্থিতি বোঝার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা চারজন ডাকাত এলোপাথারি কুপিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর আহত করে এবং তাদের সঙ্গে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহতরা হলেন রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭)।

আহত রাজন মোল্লা বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রাইভেটকারটি নষ্ট হয়েছে। কাছে যেতেই চার ডাকাত হামলা করে টাকা লুট করে পালিয়ে যায়।’

শিবচর থানার ওসি রকিবুল হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com