তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান অসহায় দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। সারা দেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- তার জন্ম দিনে কেউ যেন ঢাক-ঢোল শহরত বাজিয়ে কোন অনুষ্ঠান না করেন। কেউ যেন কেক কেটে তাঁর জন্মদিন পালন না করেন।

তিনি আরও বলেন, আজকে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইল চেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ। উন্নত দেশের রাজনীতি কিন্তু এই রকম। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদির বিটু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশরাফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, বিএনপি মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, আমরা
বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরীস হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান অসহায় দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। সারা দেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- তার জন্ম দিনে কেউ যেন ঢাক-ঢোল শহরত বাজিয়ে কোন অনুষ্ঠান না করেন। কেউ যেন কেক কেটে তাঁর জন্মদিন পালন না করেন।

তিনি আরও বলেন, আজকে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইল চেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ। উন্নত দেশের রাজনীতি কিন্তু এই রকম। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদির বিটু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশরাফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, বিএনপি মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, আমরা
বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরীস হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com