আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন– আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪),তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৯)। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন এসি প্রবীণচান্দ।

জানা যায়, ওই ব্যক্তিরা গত তিন থেকে চার বছর ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তর করা ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হেমন্ত সন্ধ্যায় রিমঝিম বৃষ্টি

» আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

» শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

» নিষিদ্ধ আ.লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রুমী ঢাকায় গ্রেফতার

» শাকিবের বিপরীতে কিয়ারা, জল্পনা তুঙ্গে

» রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির

» নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

» একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

» নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

» তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন– আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪),তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৯)। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন এসি প্রবীণচান্দ।

জানা যায়, ওই ব্যক্তিরা গত তিন থেকে চার বছর ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তর করা ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com