বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শনিবার দুপুরে কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ডের মৃত হাজী আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।
তিনি জানান, গেল রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল হুদাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।
এদিক ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নম্বর ওয়ার্ড থেকে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শনিবার দুপুরে কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ডের মৃত হাজী আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।
তিনি জানান, গেল রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল হুদাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।
এদিক ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নম্বর ওয়ার্ড থেকে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com