ঢাকা–নারায়ণগঞ্জ রুট : মাসে ৬০০ টাকায় যতবার খুশি ঢাকায় যাতায়াত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিনের টিকিটভোগান্তি আর অতিরিক্ত খরচ কমাতে চালু হয়েছে মাসিক মাত্র ৬০০ টাকার বিশেষ টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস অসংখ্যবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার ভাড়া ২০ টাকা। প্রতিদিন কর্মজীবী মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা—মাস শেষে যা হয় ৬০০ টাকা।

অন্যদিকে, বাসে একই পথে আসা–যাওয়া করতে দৈনিক ১০০ টাকা খরচ হয়, মাসে দাঁড়ায় প্রায় ৩ হাজারের মতো। ফলে রেলওয়ের এই মাসিক টিকিট যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। তা–ও আবার অনেক যাত্রী এখনো এ সুবিধা সম্পর্কে জানেন না, তাই প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু মানুষ।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তাঁর ধারণা—তথ্যটি ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।

তিনি আরও বলেন, ৬০০ টাকা দিয়ে টিকিট নিলেও যাত্রী কম ভ্রমণ করলে লোকসানের কোনো সুযোগ নেই।

নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাসে দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে মাত্র ২০ টাকা লাগে। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।

তিনি আরও বলেন, রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে এবং নিশ্চিত করছে আরও ঝামেলাহীন ভ্রমণ। এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়ে ওঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা–নারায়ণগঞ্জ রুট : মাসে ৬০০ টাকায় যতবার খুশি ঢাকায় যাতায়াত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিনের টিকিটভোগান্তি আর অতিরিক্ত খরচ কমাতে চালু হয়েছে মাসিক মাত্র ৬০০ টাকার বিশেষ টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস অসংখ্যবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার ভাড়া ২০ টাকা। প্রতিদিন কর্মজীবী মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা—মাস শেষে যা হয় ৬০০ টাকা।

অন্যদিকে, বাসে একই পথে আসা–যাওয়া করতে দৈনিক ১০০ টাকা খরচ হয়, মাসে দাঁড়ায় প্রায় ৩ হাজারের মতো। ফলে রেলওয়ের এই মাসিক টিকিট যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। তা–ও আবার অনেক যাত্রী এখনো এ সুবিধা সম্পর্কে জানেন না, তাই প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু মানুষ।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তাঁর ধারণা—তথ্যটি ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।

তিনি আরও বলেন, ৬০০ টাকা দিয়ে টিকিট নিলেও যাত্রী কম ভ্রমণ করলে লোকসানের কোনো সুযোগ নেই।

নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাসে দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে মাত্র ২০ টাকা লাগে। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।

তিনি আরও বলেন, রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে এবং নিশ্চিত করছে আরও ঝামেলাহীন ভ্রমণ। এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়ে ওঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com