ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা

রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (VESPBS) আয়োজিত ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫।

অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে ২০২৫–২০২৮ অর্থবছরের নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব এবং একইসঙ্গে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে উদযাপিত হয় আনন্দঘন ফ্যামিলি ডে।

ভেসপাবস সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা বলেন,

“ভেসপাবস শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি আমাদের সবার পারিবারিক বন্ধনের জায়গা। এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,

“নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচিতির পাশাপাশি ফ্যামিলি নাইট সদস্য ও তাদের পরিবারের জন্য এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ঐক্যের ধারা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক পর্ব, ডিনার ও পারিবারিক বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে রাতটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

ভেসপাবস দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সেবাদানকারী ব্যবসায়ীদের পেশাদার ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হেমন্ত সন্ধ্যায় রিমঝিম বৃষ্টি

» আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

» শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

» নিষিদ্ধ আ.লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রুমী ঢাকায় গ্রেফতার

» শাকিবের বিপরীতে কিয়ারা, জল্পনা তুঙ্গে

» রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির

» নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

» একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

» নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

» তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা

রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (VESPBS) আয়োজিত ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫।

অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে ২০২৫–২০২৮ অর্থবছরের নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব এবং একইসঙ্গে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে উদযাপিত হয় আনন্দঘন ফ্যামিলি ডে।

ভেসপাবস সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা বলেন,

“ভেসপাবস শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি আমাদের সবার পারিবারিক বন্ধনের জায়গা। এই ধরনের আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,

“নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচিতির পাশাপাশি ফ্যামিলি নাইট সদস্য ও তাদের পরিবারের জন্য এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ঐক্যের ধারা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সাংস্কৃতিক পর্ব, ডিনার ও পারিবারিক বিনোদনমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে রাতটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।

ভেসপাবস দীর্ঘদিন ধরে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সেবাদানকারী ব্যবসায়ীদের পেশাদার ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com