লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস কম দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।

এদিকে পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি।

কর্মস্থল যাচ্ছেন কামাল হোসেন সরকার। তিনি বলেন, আমরা একটু ভয়ে ভয়েই বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তা এসে স্বাভাবিক দেখলাম।

মহাসড়কে অটোরিকশা চালক রবিউল মিয়া বলেন, আমরা আজ সকাল থেকেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ হরতাল দিছে। কিন্তু কিছু দেখি নাই।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতোন আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

» গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

» নগদকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করতে হবে : মন্ত্রী

» বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

» জেন জি’রা আসছে, সাবধান ভারত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস কম দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।

এদিকে পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি।

কর্মস্থল যাচ্ছেন কামাল হোসেন সরকার। তিনি বলেন, আমরা একটু ভয়ে ভয়েই বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তা এসে স্বাভাবিক দেখলাম।

মহাসড়কে অটোরিকশা চালক রবিউল মিয়া বলেন, আমরা আজ সকাল থেকেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ হরতাল দিছে। কিন্তু কিছু দেখি নাই।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতোন আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com