যুবদল নেতাকে গুলি করে টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে।

যুবদলনেতা ইসমাইল হোসেন এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পরে গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবদল নেতাকে গুলি করে টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে।

যুবদলনেতা ইসমাইল হোসেন এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পরে গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com