ফ্যাসিবাদের হুমকি ধামকি জনগণ প্রতিহত করেছে: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের পক্ষে জাতির মাঝে ফিরে আসা সম্ভব নয়৷ আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকি ধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কীভাবে পার্শ্ববর্তী দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছি রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, সারা দেশে আটদলের নেতাকর্মীরা সব নাশকতার বিরুদ্ধে রাজপথে সরব আছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা তা বাঁধাগ্রস্থ করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে। রাজধানীর ১৪ টি পয়েন্টে জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিত অবস্থান নিয়ে আওয়ামী নাশকতার হাত থেকে জনগণকে নিরাপদ রেখেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে।

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপির প্রতি আহ্বান জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদেরকে উদার হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে হবে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

» উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

» তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

» ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর

» আগৈলঝাড়ায়আন্তর্জাতিকমাদকবিরোধীদিবসউপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

» হাতীবান্ধায় আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য

» প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের মানুষের জন্য কাজ করবে : ড.মঈন খান 

» জামালপুরে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

» অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যাসিবাদের হুমকি ধামকি জনগণ প্রতিহত করেছে: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের পক্ষে জাতির মাঝে ফিরে আসা সম্ভব নয়৷ আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকি ধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কীভাবে পার্শ্ববর্তী দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছি রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, সারা দেশে আটদলের নেতাকর্মীরা সব নাশকতার বিরুদ্ধে রাজপথে সরব আছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা তা বাঁধাগ্রস্থ করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে। রাজধানীর ১৪ টি পয়েন্টে জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিত অবস্থান নিয়ে আওয়ামী নাশকতার হাত থেকে জনগণকে নিরাপদ রেখেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে।

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপির প্রতি আহ্বান জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদেরকে উদার হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে হবে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com