আ. লীগ ভুলের পথে থাকবে যতদিন শেখ হাসিনা এই দলে থাকবে : জাহেদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ভুলের পথেই আছে। শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ভুলের পথেই থাকবেন। যদি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে হয়, তাকে রাজনীতি করে ফিরে আসতে হবে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসী চোরাগোপ্তা করে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে। কিন্তু দিন শেষে ওর রাজনীতি দাঁড়াবে না। এটা দিয়ে তার অবস্থান বা সে টিকে আছে জানান দিতে পারে। কিন্তু রাজনীতি দাঁড়াবে না। ’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায়, যদি সে নিষিদ্ধ না হয়, তাহলে তাকে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে। সে ক্ষেত্রে যারা মারাত্মকভাবে দায়ী, তাদের শাস্তি এক্সেপ্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের রিকন্সিলিয়েশনের মধ্য দিয়ে যেতে হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘তাদের আরেকটা কাজ করার আছে, সেটা হলো ভবিষ্যতের কোনো সরকারকে তারা সংগঠিত হয়ে একটা গণ-অভ্যুত্থান ঘটিয়ে দেওয়া। তবে ওই যে বলেছিলাম ডাকাতের দল গণ-অভ্যুত্থান করতে পারে না, কখনোই পারে না।

সবাই পালিয়ে বসে আছে, কেউ তো দেশে আসছে না। ওখান থেকে আহ্বান জানাচ্ছে এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে। এর বেশি কিছু হচ্ছে না।’ তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান হয় সেই মানুষগুলোকে দিয়ে, যে মানুষগুলো কোনো না কোনো আদর্শ বা বিশ্বাসের জন্য মাঠে নামে। তখন গুলি করলে যে একটা মরে সেটাই মরে।

তবে ডাকাতের দলকে দিয়ে এটা হয় না, হবে না। সো ওইটারও কোনো সম্ভাবনা নাই। এই নাশকতা করেও কিছু হবে না বরং এ দেশের মানুষের মনে তাদের প্রতি ঘৃণা আরো বাড়তে থাকবে। যেটা তার ভবিষ্যতের রাজনীতিতে ফিরে আসাকে আরো বেশি কঠিন করে তুলবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ. লীগ ভুলের পথে থাকবে যতদিন শেখ হাসিনা এই দলে থাকবে : জাহেদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ভুলের পথেই আছে। শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ভুলের পথেই থাকবেন। যদি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে হয়, তাকে রাজনীতি করে ফিরে আসতে হবে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসী চোরাগোপ্তা করে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে। কিন্তু দিন শেষে ওর রাজনীতি দাঁড়াবে না। এটা দিয়ে তার অবস্থান বা সে টিকে আছে জানান দিতে পারে। কিন্তু রাজনীতি দাঁড়াবে না। ’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায়, যদি সে নিষিদ্ধ না হয়, তাহলে তাকে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে। সে ক্ষেত্রে যারা মারাত্মকভাবে দায়ী, তাদের শাস্তি এক্সেপ্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের রিকন্সিলিয়েশনের মধ্য দিয়ে যেতে হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘তাদের আরেকটা কাজ করার আছে, সেটা হলো ভবিষ্যতের কোনো সরকারকে তারা সংগঠিত হয়ে একটা গণ-অভ্যুত্থান ঘটিয়ে দেওয়া। তবে ওই যে বলেছিলাম ডাকাতের দল গণ-অভ্যুত্থান করতে পারে না, কখনোই পারে না।

সবাই পালিয়ে বসে আছে, কেউ তো দেশে আসছে না। ওখান থেকে আহ্বান জানাচ্ছে এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে। এর বেশি কিছু হচ্ছে না।’ তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান হয় সেই মানুষগুলোকে দিয়ে, যে মানুষগুলো কোনো না কোনো আদর্শ বা বিশ্বাসের জন্য মাঠে নামে। তখন গুলি করলে যে একটা মরে সেটাই মরে।

তবে ডাকাতের দলকে দিয়ে এটা হয় না, হবে না। সো ওইটারও কোনো সম্ভাবনা নাই। এই নাশকতা করেও কিছু হবে না বরং এ দেশের মানুষের মনে তাদের প্রতি ঘৃণা আরো বাড়তে থাকবে। যেটা তার ভবিষ্যতের রাজনীতিতে ফিরে আসাকে আরো বেশি কঠিন করে তুলবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com