কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী পাঁচজন অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী পাঁচজনকে অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন—এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও জোবায়ের খান (২৭)।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটসংলগ্ন নদীতে কিবরিয়া মিয়াজির নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযান থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড সদস্যরা মোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি শর্টগান, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী পাঁচজন অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী পাঁচজনকে অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন—এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও জোবায়ের খান (২৭)।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটসংলগ্ন নদীতে কিবরিয়া মিয়াজির নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযান থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড সদস্যরা মোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি শর্টগান, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com