বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে বিএনপির গুলশান অফিসে থেকে বের হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিববার।

নিহত ছাত্রদল নেতা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে আমার ভাই আমাদেরকে বলেনি কেন সে ঢাকায় এসেছিল । আমরা এখন হাসপাতালে আছি।’

অন্যদিকে নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা থানায় আছি। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে বিএনপির গুলশান অফিসে থেকে বের হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিববার।

নিহত ছাত্রদল নেতা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে আমার ভাই আমাদেরকে বলেনি কেন সে ঢাকায় এসেছিল । আমরা এখন হাসপাতালে আছি।’

অন্যদিকে নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা থানায় আছি। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com