দিল্লিতে বিস্ফোরণ ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে। এসব কথার কোনও ভিত্তি নেই, বিশ্বাসেরও কোনও কারণ নেই। তৌহিদ হোসেন আরও বলেন, কোনও বিবেকবান মানুষ এসব সংবাদ বিশ্বাস করবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কোনও মন্তব্য করেনি। এ বিষয়ে জাতিসংঘ কিছু বললে সরকার সে অনুযায়ী উত্তর দেবে।

সোমবার নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের অংশ-অঙ্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি সিগারেট জব্দ

» পাটওয়ারীকে ছাড়া কোথাও গেলে এনসিপিকে সহযোগিতা করবে বিএনপি: রাশেদ খান

» শিগগিরই ঢাকা সফরে আগ্রহী আমিরাতের প্রেসিডেন্ট

» কই কমলা তৈরির রেসিপি

» বাবা-মায়ের সঙ্গে সন্তানের একই বিছানায় ঘুমানো, উপকার বেশি নাকি ক্ষতি

» আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

» জুলাইয়ের অর্জন কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

» মিসরের বন্দরে হামলাকে ইসরায়েলি ‘ফলস-ফ্ল্যাগ’ অপারেশন বলছে ইরান

» দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জন্য জরুরি নির্দেশনা

» নতুন জীবনের অপেক্ষায় সামান্থা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিল্লিতে বিস্ফোরণ ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে। এসব কথার কোনও ভিত্তি নেই, বিশ্বাসেরও কোনও কারণ নেই। তৌহিদ হোসেন আরও বলেন, কোনও বিবেকবান মানুষ এসব সংবাদ বিশ্বাস করবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কোনও মন্তব্য করেনি। এ বিষয়ে জাতিসংঘ কিছু বললে সরকার সে অনুযায়ী উত্তর দেবে।

সোমবার নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের অংশ-অঙ্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com