ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামের একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার মল্লিকাদিঘি এলাকার রেললাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার আজ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, লিটন মিয়া সোমবার মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে শশীদল বাজারে যাচ্ছিলেন। পথে শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী ও স্বজনরা দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ নিয়ে যায়। নিহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামের একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার মল্লিকাদিঘি এলাকার রেললাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার আজ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, লিটন মিয়া সোমবার মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে শশীদল বাজারে যাচ্ছিলেন। পথে শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী ও স্বজনরা দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ নিয়ে যায়। নিহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com