ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি জানান, পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট টিমের ইনচার্জদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সজাগ থাকা এবং তা প্রতিরোধের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনারের নির্দেশনায়।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জ—তিনি যে পদেই থাকুন না কেন—তার মোবাইল ফোন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সচল থাকবে।’

নির্দেশনা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় কিছু পুলিশ সদস্যকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। ফলে অনেক সময় অপরাধ প্রতিরোধ করা বা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণেই শুধু দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি জানান, পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট টিমের ইনচার্জদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে সজাগ থাকা এবং তা প্রতিরোধের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনারের নির্দেশনায়।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জ—তিনি যে পদেই থাকুন না কেন—তার মোবাইল ফোন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সচল থাকবে।’

নির্দেশনা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় কিছু পুলিশ সদস্যকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। ফলে অনেক সময় অপরাধ প্রতিরোধ করা বা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণেই শুধু দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com