ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

» মুদি দোকানের সামনে থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

» বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

» হাঁসের মাংসের কোর্মা রান্নার রেসিপি

» বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন : আদালতের লোমহর্ষক বর্ণনা

» মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

» এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল

» বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

» গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com