সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন (১৯)। তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছেন, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

আজ বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

গতকাল শনিবারই ছিনতাইকারীদের একজন পুনরায় ঢাকায় ফেরত আসেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

অভিযান চলাকালে সেনা টহল দল মূল অভিযুক্ত ছিনতাইকারীকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত শাওন স্বীকার করেছে যে, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং পরে তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। এর আগে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই সেনা, পুলিশ অথবা র‍্যাবের কাছে গ্রেফতার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন (১৯)। তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছেন, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি। তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

আজ বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

গতকাল শনিবারই ছিনতাইকারীদের একজন পুনরায় ঢাকায় ফেরত আসেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

অভিযান চলাকালে সেনা টহল দল মূল অভিযুক্ত ছিনতাইকারীকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত শাওন স্বীকার করেছে যে, তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং পরে তিনি তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন।

গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। এর আগে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই সেনা, পুলিশ অথবা র‍্যাবের কাছে গ্রেফতার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com