সাদা নাকি লাল ডিম, কোনটার পুষ্টিগুণ বেশি?

সংগৃহীত ছবি
লাইফস্টাইল ডেস্ক:  সাদা রঙের ডিম বেশি চললে এখন লালচে বা খয়েরি রঙের ডিমের ব্যবহার বেশি দেকা যায়। তবে কোন ধরনের ডিম বেশি উপকারী তা নিয়ে নানা মতামত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতাও দ্বিধায় ভোগেন। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন :মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির ওপর, পুষ্টি উপাদানের ওপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হাল্কা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের ওপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।

পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে  : গবেষণায় দেখা গেছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনো কোনো ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হতে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।

কোনটি কেনা উচিত:সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কী ভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনো রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাদা নাকি লাল ডিম, কোনটার পুষ্টিগুণ বেশি?

সংগৃহীত ছবি
লাইফস্টাইল ডেস্ক:  সাদা রঙের ডিম বেশি চললে এখন লালচে বা খয়েরি রঙের ডিমের ব্যবহার বেশি দেকা যায়। তবে কোন ধরনের ডিম বেশি উপকারী তা নিয়ে নানা মতামত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতাও দ্বিধায় ভোগেন। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন :মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির ওপর, পুষ্টি উপাদানের ওপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হাল্কা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের ওপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।

পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে  : গবেষণায় দেখা গেছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনো কোনো ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হতে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।

কোনটি কেনা উচিত:সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কী ভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনো রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com