মাস্কের সাথে নাচল রোবট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করেছে। এরপরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তার উদযাপন সারলেন মঞ্চে রোবটের সাথে নেচে। টেক্সাসে টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের বিপুল ভোটে মাস্কের এই রেকর্ড-ভাঙা পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হয়।

অনুমোদনের পরপরই উৎফুল্ল মাস্ক মঞ্চে উঠে তার কোম্পানি হিউম্যানয়েড রোবট অপটিমাসের সাথে পা মেলান। রোবটটিও নিজের কৃত্রিম বুুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৃত্য পরিবেশন করে। মাস্কের ডান্স স্টেপও অনুকরণ করতে দেখা গেছে রোবটিকে। এই মুহূর্তটিই যেন প্রতীকীভাবে তুলে ধরল টেসলার ভবিষ্যত কতোটা নিবিড়ভাবে অপটিমাসের সাথে যুক্ত। ভবিষ্যতে মাস্কের রোবট উৎপাদন, ডেলিভারি এবং ব্যক্তিগত সহায়তার কাজও সামলাবে বলেই দাবি করা হচ্ছে।

পাশে রোবট রেখে জনতাকে উদ্দেশ করে মাস্ক বলেন, অন্যান্য শেয়ারহোল্ডারদের সভাগুলো হয় যেন একঘেয়ে ঘুমের অনুষ্ঠান, কিন্তু আমাদেরটা হল এক কথায় জমজমাট। এটা দেখুন, এটা অসাধারণ। তিনি আরও ঘোষণা করেন, টেসলা শুধু গাড়িতে নয় রোবটিক্স এবং এআইতেও নতুন যুগে প্রবেশ করছে।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলসহ কিছু বড় বিনিয়োগকারীর বিরোধিতা সত্ত্বেও শেয়ারহোল্ডাররা মাস্কের এই বিশাল প্যাকেজে আস্থা রেখেছেন। টেসলা বোর্ডের যুক্তি ছিল এই প্যাকেজ অনুমোদিত না হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন। বিনিয়োগকারীরা মনে করছেন, এই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য উপকারী হবে, কারণ পুরো অর্থ পেতে মাস্ককে এক দশকে টেসলার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে বার্ষিক ২ কোটি গাড়ি সরবরাহ, ১০ লাখ রোবট্যাক্সি পরিচালনা, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলারের কোর মুনাফা অর্জন করা। এর পাশাপাশি, টেসলার স্টক মূল্যকে বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাস্কের সাথে নাচল রোবট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করেছে। এরপরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তার উদযাপন সারলেন মঞ্চে রোবটের সাথে নেচে। টেক্সাসে টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের বিপুল ভোটে মাস্কের এই রেকর্ড-ভাঙা পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হয়।

অনুমোদনের পরপরই উৎফুল্ল মাস্ক মঞ্চে উঠে তার কোম্পানি হিউম্যানয়েড রোবট অপটিমাসের সাথে পা মেলান। রোবটটিও নিজের কৃত্রিম বুুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৃত্য পরিবেশন করে। মাস্কের ডান্স স্টেপও অনুকরণ করতে দেখা গেছে রোবটিকে। এই মুহূর্তটিই যেন প্রতীকীভাবে তুলে ধরল টেসলার ভবিষ্যত কতোটা নিবিড়ভাবে অপটিমাসের সাথে যুক্ত। ভবিষ্যতে মাস্কের রোবট উৎপাদন, ডেলিভারি এবং ব্যক্তিগত সহায়তার কাজও সামলাবে বলেই দাবি করা হচ্ছে।

পাশে রোবট রেখে জনতাকে উদ্দেশ করে মাস্ক বলেন, অন্যান্য শেয়ারহোল্ডারদের সভাগুলো হয় যেন একঘেয়ে ঘুমের অনুষ্ঠান, কিন্তু আমাদেরটা হল এক কথায় জমজমাট। এটা দেখুন, এটা অসাধারণ। তিনি আরও ঘোষণা করেন, টেসলা শুধু গাড়িতে নয় রোবটিক্স এবং এআইতেও নতুন যুগে প্রবেশ করছে।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলসহ কিছু বড় বিনিয়োগকারীর বিরোধিতা সত্ত্বেও শেয়ারহোল্ডাররা মাস্কের এই বিশাল প্যাকেজে আস্থা রেখেছেন। টেসলা বোর্ডের যুক্তি ছিল এই প্যাকেজ অনুমোদিত না হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন। বিনিয়োগকারীরা মনে করছেন, এই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য উপকারী হবে, কারণ পুরো অর্থ পেতে মাস্ককে এক দশকে টেসলার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে বার্ষিক ২ কোটি গাড়ি সরবরাহ, ১০ লাখ রোবট্যাক্সি পরিচালনা, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলারের কোর মুনাফা অর্জন করা। এর পাশাপাশি, টেসলার স্টক মূল্যকে বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com