পারিবারিক সহিংসতায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার কাহালুতে পারিবারিক সহিংসতায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার মো. আমজাদ আলীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে শামীম হোসেন (২১) কে গ্রেফতার করে।

জানা গেছে, ঘটনার দিন পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা মিলন ও ছেলে শামীমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শামীম হাসুয়া দিয়ে মিলনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মিলন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতার শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করা হবে।

তিনি বলেন, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পারিবারিক সহিংসতায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার কাহালুতে পারিবারিক সহিংসতায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার মো. আমজাদ আলীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে শামীম হোসেন (২১) কে গ্রেফতার করে।

জানা গেছে, ঘটনার দিন পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা মিলন ও ছেলে শামীমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শামীম হাসুয়া দিয়ে মিলনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মিলন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতার শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করা হবে।

তিনি বলেন, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com