৬ জন নিহতের ঘটনায় মামলা, ট্রাকচাল গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহীসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। একইসঙ্গে পুলিশ ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করে।

আজ সকালে নিহত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে কবিরহাট থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট–বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান ও ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন নিহত হন।

গ্রেপ্তার ট্রাকচালক আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরশিতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর কবিরহাট থানার পুলিশ নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফ এলাকার সামনে থেকে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটগামী সিএনজি কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের

» পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

» সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

» স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

» ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা

» ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা

» জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

» বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬ জন নিহতের ঘটনায় মামলা, ট্রাকচাল গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহীসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। একইসঙ্গে পুলিশ ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করে।

আজ সকালে নিহত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে কবিরহাট থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট–বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান ও ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন নিহত হন।

গ্রেপ্তার ট্রাকচালক আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরশিতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর কবিরহাট থানার পুলিশ নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফ এলাকার সামনে থেকে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটগামী সিএনজি কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com