সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায়: সারোয়ার তুষার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের মধ্যে সব সময় একটা শেকি ব্যাপার দেখা যায়। শুরু থেকেই প্রধান উপদেষ্টাকে যারা বেষ্টিত রেখেছিলেন, তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। যার মানে উনি বুঝিয়েছেন বৃহত্তর জনগণ। ছাত্ররা মানে অনেকে লিটারালি কয়েকটা নাম বোঝে। উনি কিন্তু ওই আইডিয়া থেকে কথা বলেননি। উনি বুঝিয়েছেন যে ছাত্রসমাজ, গণ-অভ্যুত্থান যারা করেছে, সেই সাথে বৃহত্তর জনগোষ্ঠী—এরা আমার নিয়োগকর্তা।

তুষার বলেন, পরবর্তী সময়ে উনি (প্রধান উপদেষ্টা) বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা ছাড়া আমি কিছু করব না। ঐকমত্য হলে এতটুকু না হলে এতটুকু। স্বল্প প্যাকেজ চাইলে এটা, দীর্ঘ প্যাকেজ চাইলে এটা। উনি এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন।

তখন বোঝা গেল উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পরে তিনি ছিলেন আনপ্যারালাল। তাকেই বসতে হতো এখানে এবং তাকে আমরা পেয়েছি, এ জন্য অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু পুরো প্রক্রিয়াটার ব্যাপারে যতটুকু তার ফোকাস থাকা দরকার ছিল তিনি ততটুকু ফোকাসড না।

তুষার আরো বলেন, জনপ্রশাসনের ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) সর্বশেষ কয়েক দিন আগে বললেন যে আমি নিজের হাতে রদবদলগুলো করব ইলেকশনে। তো এত দিন কী করলেন? এত দিন কী হলো? জনপ্রশাসনে ভুতূড়ে সব কাণ্ড হয়ে গেছে— পদোন্নতি, পদ, বদলি এসব নিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায়: সারোয়ার তুষার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের মধ্যে সব সময় একটা শেকি ব্যাপার দেখা যায়। শুরু থেকেই প্রধান উপদেষ্টাকে যারা বেষ্টিত রেখেছিলেন, তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। যার মানে উনি বুঝিয়েছেন বৃহত্তর জনগণ। ছাত্ররা মানে অনেকে লিটারালি কয়েকটা নাম বোঝে। উনি কিন্তু ওই আইডিয়া থেকে কথা বলেননি। উনি বুঝিয়েছেন যে ছাত্রসমাজ, গণ-অভ্যুত্থান যারা করেছে, সেই সাথে বৃহত্তর জনগোষ্ঠী—এরা আমার নিয়োগকর্তা।

তুষার বলেন, পরবর্তী সময়ে উনি (প্রধান উপদেষ্টা) বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা ছাড়া আমি কিছু করব না। ঐকমত্য হলে এতটুকু না হলে এতটুকু। স্বল্প প্যাকেজ চাইলে এটা, দীর্ঘ প্যাকেজ চাইলে এটা। উনি এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন।

তখন বোঝা গেল উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পরে তিনি ছিলেন আনপ্যারালাল। তাকেই বসতে হতো এখানে এবং তাকে আমরা পেয়েছি, এ জন্য অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু পুরো প্রক্রিয়াটার ব্যাপারে যতটুকু তার ফোকাস থাকা দরকার ছিল তিনি ততটুকু ফোকাসড না।

তুষার আরো বলেন, জনপ্রশাসনের ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) সর্বশেষ কয়েক দিন আগে বললেন যে আমি নিজের হাতে রদবদলগুলো করব ইলেকশনে। তো এত দিন কী করলেন? এত দিন কী হলো? জনপ্রশাসনে ভুতূড়ে সব কাণ্ড হয়ে গেছে— পদোন্নতি, পদ, বদলি এসব নিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com