কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের প্রতিশ্রুতিকেও সাধুবাদ জানান।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা পৃথক একটি বৈঠকে এশিয়ায় পারস্পরিক আস্থা ও সংলাপ বৃদ্ধির লক্ষ্যে গঠিত সংস্থা ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’-এর মহাসচিবের সঙ্গেও মতবিনিময় করেন। রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বাড়াতে সংস্থাটি কীভাবে আরও জোরালো ভূমিকা রাখতে পারে, তা নিয়ে তারা আলোচনা করেন।

তৌহিদ হোসেন বর্তমানে ২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন। এই সংলাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা আলোচনা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল

» ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

» ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

» ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

» রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

» বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম

» ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের

» জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন

» ‘বিরোধীদলের সঙ্গে হাসিনার যোগসাজশ হতে পারে, অবাক হওয়ার কিছু নেই’: ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের প্রতিশ্রুতিকেও সাধুবাদ জানান।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা পৃথক একটি বৈঠকে এশিয়ায় পারস্পরিক আস্থা ও সংলাপ বৃদ্ধির লক্ষ্যে গঠিত সংস্থা ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’-এর মহাসচিবের সঙ্গেও মতবিনিময় করেন। রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বাড়াতে সংস্থাটি কীভাবে আরও জোরালো ভূমিকা রাখতে পারে, তা নিয়ে তারা আলোচনা করেন।

তৌহিদ হোসেন বর্তমানে ২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন। এই সংলাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা আলোচনা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com