ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে।

রবিবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরুরপর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে গেছে।

দাবি আদায়ে ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার পর ইবতেদায়ি শিক্ষকরা এই লংমার্চ শুরু করেন।

তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষকরা আরও বলেন, তারা তাদের দাবি আদায় করেই ঘরে ফিরে যাবেন।

জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলেও জানান আন্দোলনকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

» রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

» ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ

» বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

» রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

» তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

» আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

» রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

» দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে।

রবিবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরুরপর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে গেছে।

দাবি আদায়ে ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার পর ইবতেদায়ি শিক্ষকরা এই লংমার্চ শুরু করেন।

তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষকরা আরও বলেন, তারা তাদের দাবি আদায় করেই ঘরে ফিরে যাবেন।

জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলেও জানান আন্দোলনকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com