শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে শাফি শিকদার (৭৫) নামক এক ব্যক্তিকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে শাফি শিকদার নিজের বসতঘরে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। শিশুটি ধর্ষণচেষ্টার শিকার হওয়ার সময় প্রতিবেশি এক নারী এসে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

শিশুটির বাবা শনিবার দুপুরে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দান করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় আসামী শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মগজের কাটলেটের সহজ রেসিপি

» কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কী সম্পর্ক?

» অতি প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার সঙ্গে স্ট্রোকের যোগসূত্র

» প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক

» আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

» প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা!

» ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

» মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

» অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে শাফি শিকদার (৭৫) নামক এক ব্যক্তিকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে শাফি শিকদার নিজের বসতঘরে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। শিশুটি ধর্ষণচেষ্টার শিকার হওয়ার সময় প্রতিবেশি এক নারী এসে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

শিশুটির বাবা শনিবার দুপুরে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দান করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় আসামী শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com