সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার  সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও অংশে চলাচল বন্ধ হয়ে যায়।  সংশ্লিষ্ট সূত্র জানায়- বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই সময় ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার  সকাল ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ফার্মগেটে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপরই ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার  সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও অংশে চলাচল বন্ধ হয়ে যায়।  সংশ্লিষ্ট সূত্র জানায়- বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই সময় ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার  সকাল ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ফার্মগেটে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপরই ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com