বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা ও ছেলে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ এক বাবা ও ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার  রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক (২৭)। পরে তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মধ্যরাতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৬টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক বাবা ও ছেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

» হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা

» কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

» ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুজন নিহত

» জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

» মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা ও ছেলে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ এক বাবা ও ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার  রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক (২৭)। পরে তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মধ্যরাতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৬টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক বাবা ও ছেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com