গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি যে কাজটি করলেন, তাতে নেটিজেন থেকে স্বামী নিক জোনাস সকলেই বেশ অবাক। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।

স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।

প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।

অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি যে কাজটি করলেন, তাতে নেটিজেন থেকে স্বামী নিক জোনাস সকলেই বেশ অবাক। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।

স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।

প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।

অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com