হাসিনার স্বজন পরিচয়ে ইউরোপে আশ্রয় চান পলাতক পুলিশ কর্মকর্তা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দক্ষিণপূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার জেলখানায় গত ৯ মাস ধরে আটক আছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক শেখ সোহেল রানা।

বাংলাদেশ থেকে পলাতক সাবেক এই পুলিশ কর্মকর্তা নিজেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার স্বজন (চাচাতো ভাই) বলে দাবি করে আলবেনিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইছেন।

সোহেল রানার পৃষ্ঠপোষকতায় চলা ‘ই-অরেঞ্জ’-এর বিরুদ্ধে ১,১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও ঢাকায় আর্থিক প্রতারণার অভিযোগে ৯টি মামলা রয়েছে। বস্তুত, হাসিনার আমলেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলার পর পরই ২০২১ সালে বাংলাদেশ ছাড়েন তিনি।

দাবি করা হয়, ভারত হয়ে নেপালে পালানোর সময়ে পশ্চিমবঙ্গে ধরা পড়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পেয়ে তিনি ভারত থেকে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পালিয়ে যান।

২০২২ সাল থেকেই তার খোঁজে ‘রেড নোটিস’ জারি করে ইন্টারপোল। শেষে গত ১ ফেব্রুয়ারি আলবেনিয়ায় গ্রেফতার হন তিনি।

গত ৯ মাস ধরে ওই ইউরোপীয় দেশেই বন্দি রয়েছেন সোহেল। এখন সে দেশেই রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন তিনি। আলবেনিয়ার কর্তৃপক্ষের কাছে তিনি নিজেকে ‘হাসিনার স্বজন’ বলে দাবি করেছেন।  তার দাবি, সেই কারণেই তিনি বাংলাদেশ ছেড়েছেন। এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার মৃত্যুদণ্ড হতে পারে, এমন আশঙ্কার কথাও আলবেনিয়ার কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের পুলিশ সদর দফতরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, সোহেল রানা এখন আলবেনিয়ার কারাগারে আছেন। তাকে দেশে ফেরত পাঠাতে আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা আমাদের সেসব চিঠির কোনও জবাব দেয়নি।

সূত্র : দ্যা টেলিগ্রাফি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

» আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

» বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

» ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে: স্পিকার

» হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ , মামলা ৫৫ টিটি

» কারের নিচে লুকিয়ে রাখা বার্মিজ ইয়াবাসহ আটক ১

» কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

» মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

» বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের: চীনা রাষ্ট্রদূত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসিনার স্বজন পরিচয়ে ইউরোপে আশ্রয় চান পলাতক পুলিশ কর্মকর্তা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দক্ষিণপূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার জেলখানায় গত ৯ মাস ধরে আটক আছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক শেখ সোহেল রানা।

বাংলাদেশ থেকে পলাতক সাবেক এই পুলিশ কর্মকর্তা নিজেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার স্বজন (চাচাতো ভাই) বলে দাবি করে আলবেনিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইছেন।

সোহেল রানার পৃষ্ঠপোষকতায় চলা ‘ই-অরেঞ্জ’-এর বিরুদ্ধে ১,১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও ঢাকায় আর্থিক প্রতারণার অভিযোগে ৯টি মামলা রয়েছে। বস্তুত, হাসিনার আমলেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলার পর পরই ২০২১ সালে বাংলাদেশ ছাড়েন তিনি।

দাবি করা হয়, ভারত হয়ে নেপালে পালানোর সময়ে পশ্চিমবঙ্গে ধরা পড়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পেয়ে তিনি ভারত থেকে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পালিয়ে যান।

২০২২ সাল থেকেই তার খোঁজে ‘রেড নোটিস’ জারি করে ইন্টারপোল। শেষে গত ১ ফেব্রুয়ারি আলবেনিয়ায় গ্রেফতার হন তিনি।

গত ৯ মাস ধরে ওই ইউরোপীয় দেশেই বন্দি রয়েছেন সোহেল। এখন সে দেশেই রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন তিনি। আলবেনিয়ার কর্তৃপক্ষের কাছে তিনি নিজেকে ‘হাসিনার স্বজন’ বলে দাবি করেছেন।  তার দাবি, সেই কারণেই তিনি বাংলাদেশ ছেড়েছেন। এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার মৃত্যুদণ্ড হতে পারে, এমন আশঙ্কার কথাও আলবেনিয়ার কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের পুলিশ সদর দফতরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, সোহেল রানা এখন আলবেনিয়ার কারাগারে আছেন। তাকে দেশে ফেরত পাঠাতে আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা আমাদের সেসব চিঠির কোনও জবাব দেয়নি।

সূত্র : দ্যা টেলিগ্রাফি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com