তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই: রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য বিগত সরকার সব ধরণের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন উঠে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে। শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে। অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

» মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে : ভূমিমন্ত্রী

» শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম

» সুশান্তের মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

» মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেফতার

» আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই: রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য বিগত সরকার সব ধরণের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন উঠে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে। শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে। অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com