আগামীতে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না, এটিই আমার শেষ দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আগামীতে যে সরকারই গঠিত হোক, কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব।

তিনি জানান, নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান। তিনি বলেন, আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায় কিন্তু আমি বিশ্বাস করি-বাংলাদেশ এখন সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগামীতে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না, এটিই আমার শেষ দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আগামীতে যে সরকারই গঠিত হোক, কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব।

তিনি জানান, নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান। তিনি বলেন, আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায় কিন্তু আমি বিশ্বাস করি-বাংলাদেশ এখন সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com