যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী বাসটি যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি, এবিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান রেলপ্রতিমন্ত্রীর

» শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

» জামালপুরে গৃহবথু ইশরাত হত্যার প্রধান আসামী গ্রেফতার

» কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

» বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

» শেখ হাসিনার বিষয়ে ভারতের হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার

» জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা

» বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী বাসটি যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি, এবিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com