সালমান শাহ হত্যা মামলায় বড় মোড়: ২৯ বছর পর ফেঁসে যাচ্ছেন যারা

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্যঘেরা মামলা। দীর্ঘদিন অপমৃত্যু হিসেবে বিবেচিত মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেই আদালত এই নির্দেশ দেন। এর পরপরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, আগের পিবিআই তদন্ত ছিল ত্রুটিপূর্ণ, এবং “অপমৃত্যু” হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টায় মূল প্রমাণ নষ্ট করা হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, সালমান শাহের বুকে আঘাতের চিহ্ন ছিল, যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সালমান শাহের ঘরে সিরিঞ্জ ও ক্লোরোফর্ম ভর্তি ব্যাগ পাওয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আদালতের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে— এবার হয়তো মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দীর্ঘ প্রায় তিন দশক পর এই রায়ের পর নতুন করে আশার আলো দেখছেন সালমান শাহের পরিবার ও কোটি ভক্ত। সূএ :  বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার

» এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের

» আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

» গণতন্ত্র ও দারিদ্র্য

» লন্ডনে একই পরিবারের ৪৩ সদস্য, প্রবাসেও অটুট বাংলাদেশের শেকড়

» হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার

» নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি

» ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের

» ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০

» বড় অর্থনৈতিক সংস্কারের পথে কিউবায়, খুলছে মুক্তবাজারের দুয়ার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সালমান শাহ হত্যা মামলায় বড় মোড়: ২৯ বছর পর ফেঁসে যাচ্ছেন যারা

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্যঘেরা মামলা। দীর্ঘদিন অপমৃত্যু হিসেবে বিবেচিত মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেই আদালত এই নির্দেশ দেন। এর পরপরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, আগের পিবিআই তদন্ত ছিল ত্রুটিপূর্ণ, এবং “অপমৃত্যু” হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টায় মূল প্রমাণ নষ্ট করা হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, সালমান শাহের বুকে আঘাতের চিহ্ন ছিল, যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সালমান শাহের ঘরে সিরিঞ্জ ও ক্লোরোফর্ম ভর্তি ব্যাগ পাওয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আদালতের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে— এবার হয়তো মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দীর্ঘ প্রায় তিন দশক পর এই রায়ের পর নতুন করে আশার আলো দেখছেন সালমান শাহের পরিবার ও কোটি ভক্ত। সূএ :  বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com