পারিবারিক কলহের জেরে বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তার (৩০) কে আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার বসবাস করেন। লিলি আক্তার তিন সন্তানের জননী। পারুলের সাথে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ মিয়া কুমিল্লায় চিকিৎসার জন্য যায়। খালি বাড়িতে সন্ধ্যায় বউ শাশুড়ির মধ্যে কলহ হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবে পাচ্ছিলেন না কিভাবে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এসময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হলে পুলিশি জেরায় সে শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পারিবারিক কলহের জেরে বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তার (৩০) কে আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার বসবাস করেন। লিলি আক্তার তিন সন্তানের জননী। পারুলের সাথে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ মিয়া কুমিল্লায় চিকিৎসার জন্য যায়। খালি বাড়িতে সন্ধ্যায় বউ শাশুড়ির মধ্যে কলহ হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবে পাচ্ছিলেন না কিভাবে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এসময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হলে পুলিশি জেরায় সে শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com