নতুন কর্মসূচির ঘোষণা দিলেন আন্দোলনরত শিক্ষকরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধম্যে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

অধ্যক্ষ আজীজি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন কর্মসূচির ঘোষণা দিলেন আন্দোলনরত শিক্ষকরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধম্যে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

অধ্যক্ষ আজীজি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com