আমরণ অনশন ও সমাবেশ : শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষকরা।

রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজকে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেবার আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, সকাল ১০ টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।

এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।

আমরণ অনশন কর্মসূচিও চলবে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন বলেও এই শিক্ষক নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো : মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

গতকাল অর্থ মন্ত্রণালয় শিক্ষকের বাড়িভাড়া ৫% বদ্ধির আদেশ জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকাল পৌনে ৪টায় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরণ অনশন ও সমাবেশ : শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষকরা।

রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজকে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেবার আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, সকাল ১০ টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।

এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।

আমরণ অনশন কর্মসূচিও চলবে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন বলেও এই শিক্ষক নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো : মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

গতকাল অর্থ মন্ত্রণালয় শিক্ষকের বাড়িভাড়া ৫% বদ্ধির আদেশ জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকাল পৌনে ৪টায় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com