যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  রোববার স্থানীয় সময় দুপুরে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুটি আক্রমণ চালানো হয়।  হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে হামাসের বিরুদ্ধে।  ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের সেনাদের ওপর আক্রমণ চালায়। ফলে আইডিএফ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয়।’

 

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা অন্তত ৪৭ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।  এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।

 

গাজার রাফাহ সীমান্ত বন্ধ রাখায় মানবিক বিপর্যয় আরও বেড়েছে।  হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমান্ত না খুলে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

 

গোষ্ঠীটির এক মুখপাত্র বলেন, ‘রাফাহ সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই আটকে আছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা আহত ও মৃতদের উদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে।’

সূত্র: আল জাজিরা, বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

» আগামীকাল লক্ষ্মীপূজা

» গাজীপুরের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

» মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

» কারিনার প্রশংসা পেয়ে নজর লাগার ভয় পেলেন সাইফ!

» সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : ভারপ্রাপ্ত মহাসচিব

» দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত

» দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ

» সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

» পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫ জেলে আটক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  রোববার স্থানীয় সময় দুপুরে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুটি আক্রমণ চালানো হয়।  হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে হামাসের বিরুদ্ধে।  ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের সেনাদের ওপর আক্রমণ চালায়। ফলে আইডিএফ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয়।’

 

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা অন্তত ৪৭ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।  এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।

 

গাজার রাফাহ সীমান্ত বন্ধ রাখায় মানবিক বিপর্যয় আরও বেড়েছে।  হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমান্ত না খুলে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

 

গোষ্ঠীটির এক মুখপাত্র বলেন, ‘রাফাহ সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই আটকে আছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা আহত ও মৃতদের উদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে।’

সূত্র: আল জাজিরা, বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com