আন্দোলনকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। রবিবার হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন।

বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন।

এর মধ্যে সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের একটি অংশ ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলেও অনেকেই শহীদ মিনার এলাকায় থেকে যান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তিন নেতার মাজারসহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন।

হাইকোর্ট মাজারের পাশে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আগামীকাল ত্থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্ছি। এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।

তিনি বলেন, যখন বাড়ি ভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্দোলনকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। রবিবার হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন।

বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন।

এর মধ্যে সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের একটি অংশ ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলেও অনেকেই শহীদ মিনার এলাকায় থেকে যান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তিন নেতার মাজারসহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন।

হাইকোর্ট মাজারের পাশে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আগামীকাল ত্থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্ছি। এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।

তিনি বলেন, যখন বাড়ি ভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com