বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীরা।

আজ সকাল ৮টার দিকে কোনাবাড়ীর স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে স্বাধীন গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ থেকে জরুন পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।

স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

» গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

» মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

» আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

» বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

» ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

» রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

» টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

» পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি: হাবিবুর রশিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীরা।

আজ সকাল ৮টার দিকে কোনাবাড়ীর স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে স্বাধীন গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ থেকে জরুন পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।

স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com