নারীকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েক লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বড় বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে টিনের চাল কেটে বিমলা পোদ্দার এর ঘরে ঢুকেন বেশ কয়েক জন দুর্বৃত্ত। ওই সময় ঘরে থাকা তার দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করেন।

এক পর্যায়ে তারা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এতে বাধা দিলে বিমলা পোদ্দারকে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায়  দুর্বৃত্তরা।

স্থানীয়রা আরো জানান, নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসাথে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির

» দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

» এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

» দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না : সিইসি

» গ্রিন রোডে ওয়াইডব্লিউসিএ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

» এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি : ফখরুল

» কুর্মিটোলা হাইস্কুলে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়

» ভোট দিলেন নাহিদ ইসলাম

» মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক

» রাজশাহীতে ভোটগ্রহণ চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েক লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বড় বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে টিনের চাল কেটে বিমলা পোদ্দার এর ঘরে ঢুকেন বেশ কয়েক জন দুর্বৃত্ত। ওই সময় ঘরে থাকা তার দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করেন।

এক পর্যায়ে তারা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এতে বাধা দিলে বিমলা পোদ্দারকে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায়  দুর্বৃত্তরা।

স্থানীয়রা আরো জানান, নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসাথে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com