বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জসীমউদ্‌দীন মোড়ে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। দুর্ঘটনায় তাঁর একটি হাত ভেঙে যায়।

আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। আজ সকাল ৯টা ২৫মিনিটে  দিকে জসীমউদ্‌দীন মোড়ের পশ্চিম পাশের সিগন্যালে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাইদা পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চালিয়ে বাঁ পাশ দিয়ে অন্যান্য যানবাহন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসটি দায়িত্বরত কনস্টেবল আমিনাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং তাঁর হাত ভেঙে যায়।

পাশে থাকা পুলিশের টহল দল দ্রুত তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করে।

ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেকের জিম্মায় নেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এভাবে আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত চলছে এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জসীমউদ্‌দীন মোড়ে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। দুর্ঘটনায় তাঁর একটি হাত ভেঙে যায়।

আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। আজ সকাল ৯টা ২৫মিনিটে  দিকে জসীমউদ্‌দীন মোড়ের পশ্চিম পাশের সিগন্যালে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাইদা পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চালিয়ে বাঁ পাশ দিয়ে অন্যান্য যানবাহন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসটি দায়িত্বরত কনস্টেবল আমিনাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং তাঁর হাত ভেঙে যায়।

পাশে থাকা পুলিশের টহল দল দ্রুত তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করে।

ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেকের জিম্মায় নেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এভাবে আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত চলছে এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com