নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে নয়টায় কেন ভোটগ্রহণ শুরু হয়েছে-এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোটগ্রহণের জন্য সকাল নয়টায় সব ধরনের প্রস্তুতি ছিল। আমাদের শিক্ষার্থীরা সকাল আটটা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল নম্বর যাচাই–বাছাই করে একজন ভোটার একাধিক ভোট দিবে। এই জন্য সকাল নয়টায় ভোটাররা উপস্থিত থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সাড়ে নয়টায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। ছবি-সংযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

» বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারী গ্রেফতার

» আজানের সময় কানে আঙুল দেওয়া হয় কেন?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে নয়টায় কেন ভোটগ্রহণ শুরু হয়েছে-এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোটগ্রহণের জন্য সকাল নয়টায় সব ধরনের প্রস্তুতি ছিল। আমাদের শিক্ষার্থীরা সকাল আটটা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল নম্বর যাচাই–বাছাই করে একজন ভোটার একাধিক ভোট দিবে। এই জন্য সকাল নয়টায় ভোটাররা উপস্থিত থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সাড়ে নয়টায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। ছবি-সংযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com