ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা (২৩) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর–ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহেদা শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। ফতেপুর ইটভাটার কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটের স্তূপে পড়ে যায়। এ সময় পেছনে থাকা ফারহানা পড়ে যান ট্রাকের নিচে এবং ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাইহানুল ইসলাম।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ফারহানার মরদেহ ও আহত স্বামীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে লিখিত অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা (২৩) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর–ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহেদা শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। ফতেপুর ইটভাটার কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটের স্তূপে পড়ে যায়। এ সময় পেছনে থাকা ফারহানা পড়ে যান ট্রাকের নিচে এবং ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাইহানুল ইসলাম।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ফারহানার মরদেহ ও আহত স্বামীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে লিখিত অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com