বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাহানুর বাবু (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরিফ (২৭) নামে আরেক জন আহত হন।

আজ সকাল ১০টা২০মিনিটে  দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শাহানুর মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে তার এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদিরদি নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোহী আরিফ ইসলাম আহত হন।

আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি। সামান্য আহত হয়।

নিহত শাহানুর বাবুর চাচা রিয়াজ মোস্তাফিজ জাগো নিউজকে বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদি এলাকায় ধাক্কায় একজন নিহত ও আরেক জন আহত হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলআমিন  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

» গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

» মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

» আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

» বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

» ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

» রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

» টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

» পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি: হাবিবুর রশিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাহানুর বাবু (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরিফ (২৭) নামে আরেক জন আহত হন।

আজ সকাল ১০টা২০মিনিটে  দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শাহানুর মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে তার এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদিরদি নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোহী আরিফ ইসলাম আহত হন।

আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি। সামান্য আহত হয়।

নিহত শাহানুর বাবুর চাচা রিয়াজ মোস্তাফিজ জাগো নিউজকে বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদি এলাকায় ধাক্কায় একজন নিহত ও আরেক জন আহত হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলআমিন  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com