জড়িতদের আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত এবং অবৈধ কেমিক্যাল রাখার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকারকে তড়িঘড়ি তদন্ত শুরু করতে হবে। যারা এই অবৈধ কার্যকলাপে লিপ্ত তাদের আইনের আওতায় আনতে হবে। জনবহুল এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকা উচিত নয়। আমাদের কঠোর নীতি থাকতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

উপদেষ্টা আরও বলেন, আগে পুরনো টাউনে এরকম ঘটনার কারণেই ওইসব ঝুঁকিপূর্ণ কারখানা সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু পরে এসব প্রতিষ্ঠান বিভিন্ন জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন দ্রুত এসব জায়গা চিহ্নিত করে সেখান থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে।

শারমীন এস মুরশিদ জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে। পরিবারগুলোর সঙ্গে আমার মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি পরে আলোচনা হবে, তবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হাসপাতালে একটি হেল্প ডেস্ক পরিচালনা করছি। আমাদের সমাজকর্মীরা সেখানে ফলোআপ করছে এবং মৃতদের পরিবারের সঙ্গে বসে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জড়িতদের আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত এবং অবৈধ কেমিক্যাল রাখার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকারকে তড়িঘড়ি তদন্ত শুরু করতে হবে। যারা এই অবৈধ কার্যকলাপে লিপ্ত তাদের আইনের আওতায় আনতে হবে। জনবহুল এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকা উচিত নয়। আমাদের কঠোর নীতি থাকতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

উপদেষ্টা আরও বলেন, আগে পুরনো টাউনে এরকম ঘটনার কারণেই ওইসব ঝুঁকিপূর্ণ কারখানা সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু পরে এসব প্রতিষ্ঠান বিভিন্ন জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন দ্রুত এসব জায়গা চিহ্নিত করে সেখান থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে।

শারমীন এস মুরশিদ জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে। পরিবারগুলোর সঙ্গে আমার মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি পরে আলোচনা হবে, তবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হাসপাতালে একটি হেল্প ডেস্ক পরিচালনা করছি। আমাদের সমাজকর্মীরা সেখানে ফলোআপ করছে এবং মৃতদের পরিবারের সঙ্গে বসে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com