আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেওয়া উচিত।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।

এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এর থেকে শিক্ষা নেওয়া উচিত।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  ডাকসু ভিপি বলেন, এখনও মোহসীন হল, সূর্যসেন হল, সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা খারাপ। ঠিক করতে হবে। বাজেটের বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, জিএস ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে। এখনও ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, সেগুলো বিশ্ববিদ্যালয় শোনেন না। অব্যবস্থাপনার জন্য যেনো আর কারও প্রাণ না যায়।

এরআগে সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এ ঘটনায় আহত হন শতাধিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com