ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীর কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণে কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ, তা বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। এ ছাড়া নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

আব্দুস সালাম স্পষ্ট করে বলেন, রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন।

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক

» ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বিদ্যুৎবিভ্রাট

» দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

» ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে সরকারকে : জ্বালানিমন্ত্রী

» আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

» ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি

» সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

» জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

» সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: ভারপ্রাপ্ত মহাসচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীর কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণে কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ, তা বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। এ ছাড়া নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

আব্দুস সালাম স্পষ্ট করে বলেন, রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন।

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com